Menu
Your Cart

Terms & Conditions

ওয়ারেন্টি ও গ্রাহকসেবা নীতিমালা – Tech Door

ওয়ারেন্টি ও গ্রাহকসেবা নীতিমালা – Tech Door

সম্মানিত ক্রেতাবৃন্দ,

Tech Door সবসময় গ্রাহকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। আমাদের গ্রাহকসেবা আরও উন্নত, সময়োপযোগী ও কার্যকর করতে কিছু নিয়মনীতি অনুসরণ করা আবশ্যক। তাই আমাদের কাছ থেকে পণ্য কেনার আগে নিচের বিষয়গুলো ভালোভাবে পড়ে দেখার অনুরোধ করছি।

ওয়ারেন্টি সম্পর্কিত মূলনীতি

  • ওয়ারেন্টি প্রদান করে মূল প্রস্তুতকারী ব্র্যান্ড। Tech Door শুধুমাত্র সেই শর্তাবলি বাস্তবায়নে সহায়ক হিসেবে কাজ করে।
  • প্রতিটি ব্র্যান্ডের ওয়ারেন্টি নীতিমালা আলাদা; বিস্তারিত সংশ্লিষ্ট ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
  • আমরা আন্তর্জাতিক, দেশীয় এবং BCS (বাংলাদেশ কম্পিউটার সমিতি) অনুমোদিত ওয়ারেন্টি নীতিমালা অনুসরণ করি।
  • বেশিরভাগ পণ্যে দ্রুত ওয়ারেন্টি সার্ভিস দেওয়া হয়। কিছু ক্ষেত্রে ত্রুটি শনাক্ত হলে পণ্য পরিবর্তন করা হতে পারে, যা সংশ্লিষ্ট ওয়ারেন্টি শর্তের ওপর নির্ভরশীল।

ওয়ারেন্টি সেবার ধরণ

  • পণ্যে সমস্যা হলে প্রযোজ্য ওয়ারেন্টি শর্ত অনুযায়ী মেরামত বা প্রয়োজন হলে পরিবর্তন করা হয়।
  • সমমানের পণ্য স্টকে না থাকলে অবচয় সমন্বয় করে উন্নত মডেল দিয়ে পরিবর্তন বা অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা হতে পারে।
  • ওয়ারেন্টি সেবায় ৫–৪০ দিন বা তার বেশি সময় লাগতে পারে, বিশেষত আমদানিকৃত যন্ত্রাংশ প্রয়োজন হলে।

⚠️ যেসব ক্ষেত্রে ওয়ারেন্টি প্রযোজ্য নয়

  • পণ্য ভিজে গেলে, পুড়ে গেলে, আঘাতপ্রাপ্ত হলে বা সিরিয়াল স্টিকার ক্ষতিগ্রস্ত হলে।
  • পিসির BIOS/পাসওয়ার্ড-সংক্রান্ত সমস্যা বা Apple Mac-এর অপারেটিং সিস্টেম (macOS) মুছে ফেলার ক্ষেত্রে।
  • মনিটরে নির্ধারিত নীতিমালা অনুযায়ী ডেড পিক্সেলের সংখ্যা প্রয়োজনীয় সীমায় না পৌঁছালে পরিবর্তন প্রযোজ্য হবে না (এখানে উল্লেখিত নীতি অনুযায়ী কমপক্ষে ৩টি ডেড পিক্সেল থাকতে হবে)।
  • প্রিন্টারে নির্ধারিত ব্র্যান্ডের বাইরে অন্য কালি বা টোনার ব্যবহার করলে।
  • কিবোর্ড-মাউস কম্বোর ওয়ারেন্টি ক্লেইমের ক্ষেত্রে দুটি পণ্যই একসঙ্গে জমা দিতে হবে।

অতিরিক্ত শর্তাবলি

  • ওয়ারেন্টি চলাকালীন সফটওয়্যার বা ডেটা ক্ষতিগ্রস্ত/হারিয়ে গেলে Tech Door দায়ী থাকবে না। গুরুত্বপূর্ণ ডেটার ব্যাকআপ গ্রাহককে নিজ দায়িত্বে রাখতে হবে।
  • বিনামূল্যের সফটওয়্যার ইনস্টলেশন বা টিউনিংয়ের কারণে পণ্য ক্ষতিগ্রস্ত হলে Tech Door দায়ী থাকবে না।
  • ওয়ারেন্টি সার্ভিসের সময় অতিরিক্ত যন্ত্রাংশ প্রয়োজন হলে গ্রাহক নিজে তা সংগ্রহ করতে পারবেন অথবা পারস্পরিক সম্মতিতে অগ্রিম মূল্য পরিশোধ করে Tech Door-এর মাধ্যমে সংগ্রহ করতে পারবেন।

প্রয়োজনীয় নথি

  • ওয়ারেন্টি পেপার হারিয়ে গেলে পণ্য ক্রয়ের রশিদ এবং ক্রয়ের উপযুক্ত প্রমাণ উপস্থাপন করতে হবে।
  • মনিটর ওয়ারেন্টি ক্লেইমের সময় মূল বক্সসহ আনতে হবে।

পরামর্শ বা অভিযোগের জন্য যোগাযোগ

ইমেইল: info@techdoor.com.bd